এসএসসি-৯৩ বিজনেস ফোরাম ১৯৯৩ সালে এসএসসি
পাস ছাত্র-ছাত্রীদের একটি প্লাটফর্ম। এটি একটি অলাভজনক প্লাটফর্ম যার উদ্দ্যেশ্য এই
প্লাটফর্মের সকল সদস্য ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন
খাতে সহযোগিতা করা। এই প্লাটফর্মের সকলে মিলে প্রয়োজনে নিজেদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান
গড়ে তোলা। অসহায় সদস্য ও তাদের পরিবারের সদস্যকে স্বাস্থ্য শিক্ষাখাতে বিভিন্ন রকম
সহযোগিতা করা।
বিনামুল্যে স্বাস্থ্য কার্ডঃ
এসএসসি-৯৩ বিজনেস ফোরাম এর সদস্যরা স্মার্ট ক্লিনিক চিহ্নযুক্ত হাসপাতালে তাদের আউটডোর বিল (কমপক্ষে ৩০০০/টাকা) প্রদান করলে গ্রাহক বিনামুল্যে পাবেন একটি স্মার্ট হেলথকার্ড যা দিয়ে কার্ডধারী ও তাদের পরিবারের সদস্যরা পরবর্তী এক বছর উক্ত হাসপাতালে নিচের সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।
স্বাস্থ্য কার্ডের সুবিধা-
<> গ্রাহকসহ তার পরিবারের ৫ জন সদস্য বছরব্যাপী জিপি/মেডিকেল অফিসারের কাছ থেকে বিনামুল্যে চিকিৎসা পরামর্শ,
<> ৫০% পর্যন্ত ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষা,
<> যেকোন রোগের জন্য বছরে তিন (৩) বার ১০,০০০/টাকা থেকে ১ লক্ষ টাকার হাসপাতাল হাসপাতাল বিলের ক্যাশ ব্যাক সুবিধা,
<>যেকোন মৃত্যুতে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার এককালীন আর্থিক সাপোর্ট।